Inaba Dawah Banner

ইনাবা দাওয়াহ পরিবার

সম্মানিত দ্বীনী মুসলিম ভাই-বোনসহ সবার প্রতি নিবেদন, আপনারা আমাদের দ্বীনী কার্যক্রম শিক্ষা, দাওয়াহ, মানবসেবা এবং মসজিদের জমি ক্রয় ও ইনাবা মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করুন। আপনাদের দানের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। সততা, আমানতদারিতা রক্ষায় আমরা মহান আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করি। মহান আল্লাহ আমাদের কর্মপ্রচেষ্টা ও নিয়তকে দুনিয়াবি কল্যাণ ও পরকালীন নাজাতের অসিলা করুন। আমিন।

মুস্তাফা বসুনিয়া
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
Inaba Dawah

আমাদের লক্ষ্য (Mission)

সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে কাজ করা। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান এবং দ্বীনি শিক্ষা বিস্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

আমাদের ভিশন (Vision)

কুরআন ও সুন্নাহর আলোকে এমন একটি আত্মনির্ভরশীল ও সুশিক্ষিত সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ ইসলামিক অনুশাসন মেনে চলবে এবং ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।