Inaba Dawah Banner
Our Facebook Page

আর্থিক সহযোগিতার তথ্য

bKash
bKash Personal 01823191257
Nagad
Nagad Personal 01823191257
Rocket
Rocket Personal 01823191257
IBBL

Islami Bank Bangladesh PLC

সুন্দরগঞ্জ শাখা, গাইবান্ধা
হিসাবের নামঃ Inaba dawah poribor
হিসাব নম্বরঃ 20503020020141607
সুইফট কোডঃ IBBLEDDH
রাউটিং নম্বরঃ 125321301
পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্যঃ

ইনাবা অর্থ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। ইবনুল কাইয়ুম রহিঃ বলেন- “প্রতি মুহূর্তে, সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়ার নাম ইনাবা।” শয়তান প্রতি মুহূর্তে, সর্বাবস্থায় মানুষকে আল্লাহ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। সুতরাং আমাদেরকে অবশ্যই ইনাবা তথা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কুরআনে অনেক জায়গায় ইনাবা শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে সবচেয়ে আশা জাগানিয়া আয়াত হচ্ছে- সুরা যুমার “39:54

وَ اَنِیۡبُوۡۤا اِلٰی رَبِّکُمۡ وَ اَسۡلِمُوۡا لَہٗ مِنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَکُمُ الۡعَذَابُ ثُمَّ لَا تُنۡصَرُوۡنَ ﴿۵۴﴾
“আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ কর। অতঃপর (আযাব আসার) তোমাদেরকে সাহায্য করা হবে না।”

মহান আল্লাহর দিকে তথা পবিত্র কুরআন-সহীহ সুন্নাহর দিকে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে “ইনাবা দাওয়াহ পরিবার”এর যাত্রা শুরু হয়েছে। “ইনাবা দাওয়াহ পরিবার” শিক্ষা, দাওয়াহ, গবেষণা, এবং মানবসেবামূলক অলাভজনক-স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শির্ক- বিদ’আতের বিপরীতে ইসলামের বিশুদ্ধ দাওয়াত, দারিদ্র্য-পীড়িত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামের সুমহান আদর্শ-মূল্যবোধ জাগ্রত করাই এর লক্ষ্য-উদ্দেশ্য।

ইনাবা নববী পাঠশালা

একটি দ্বীনী শিক্ষা কার্যক্রম

ইনাবা নববী পাঠশালা
বিষয়সমূহঃ
  • কুরআন শিক্ষা
  • হাদীস শিক্ষা — কুরআন পাঠ ও কুরআনের তর্জমা শিক্ষণ
  • গল্পে গল্পে হাদিসের জ্ঞান
  • গল্পের মাধ্যমে জ্ঞান
  • নবী কাহিনী তথা সিরাত পাঠ
  • সাহাবাদের জীবনী
  • মুসলিম মনীষীদের জীবনী
  • ইসলামি ইতিহাস শিক্ষা
  • আদব-আখলাক বিষয়ক শিক্ষা
  • ইনাবা ঈমানদীপ্ত জ্ঞানী ও ইনাবা ফুলকলি প্রতিভা
  • দ্বীন ইসলামের মৌলিক জ্ঞান প্রচার ও প্রসারে বিভিন্ন কাজ করা। যেমন: স্কুল-কলেজ ও সাধারণভাবে ইসলামি জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন।
বিস্তারিত
ইনাবা মসজিদ কমপ্লেক্সঃ

দ্বীনী খেদমতের বৃহৎ উদ্যোগ “ইনাবা মসজিদ কমপ্লেক্স” প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে শিক্ষা, দাওয়াহ ও মানবিক উন্নয়নে পিছিয়ে পড়া সুন্দরগঞ্জ-গাইবান্ধায় মসজিদ এবং মানসম্মত-যুগোপযোগী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ মানবসেবামূলক কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। “ইনাবা মসজিদ কমপ্লেক্স” প্রতিষ্ঠা করতে দান করার বিনীত অনুরোধ রইলো।

এক নজরে ইনাবা দাওয়াহ
Inaba Logo
প্রতিষ্ঠাতা
মুস্তাফা বসুনিয়া
প্রোগ্রাম
শিক্ষা, দাওয়াহ, গবেষণা ও মানবকল্যাণ
কেন্দ্রীয় কার্যালয়

ঠিকানা
সুন্দরগঞ্জ, গাইবান্ধা, বাংলাদেশ

কার্যক্রম

সব দেখুন
ইনাবা অনলাইন পাঠশালা
ক্যাটাগরিঃ ইনাবা অনলাইন পাঠশালা
ইনাবা দাওয়াহ কার্যক্রম
ক্যাটাগরিঃ ইনাবা দাওয়াহ কার্যক্রম
চলমান কার্যক্রম
চলমান কার্যক্রম
ক্যাটাগরিঃ চলমান কার্যক্রম

অমৃত বাণী

সব দেখুন
"যে ব্যক্তি আল্লাহর পথে একটি পদক্ষেপ নেয়, আল্লাহ তাআলা তার দিকে দশটি পদক্ষেপ নেন।"
"জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরয।" — হাদীস